Artcell

Chile Kothar Shepai

যা দেখ যা দেখ না
ভাঙে যত অনুভুতি চেনা অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুণ পোকার আর্তনাদ

তোমার নীল আকাশ শূন্য চোখে
চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে

তোমার জানালায় নীল আকাশ

আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূন্যতায় ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয়
শব্ধগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়

ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে
সময়ের নির্বাসিত নীল আকাশ
অন্ধকার ভেঙ্গে গড়ে আজ
শব্দ করে ইতিহাস
তোমার নীল আকাশ শূন্য চোখে
চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে

তোমার জানালায় নীল আকাশ

আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূন্যতায় ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয়
শব্ধগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়

তোমার মৃত স্বপ্নের
দৃশ্য আজও ওড়ে
বাতাসে বিগত সময় শব্দ করে
ভুলের চেনা শরীর
চিনি কি তোমাকে
এখানে কে দাঁড়ায়
ছায়ায় মিছিলে

একই অতীত
একই সময়
কেন তবু এই পথের শেষে
জড় অনুভূতি
কেন মেঘে ঢাকা পড়ে ছেড়া আকাশ।
Stream naživo