Chandrabindoo

Aita Tomar Gaan

এইটা তোমার গান
তুমি লোড শেডিংএ চাঁদের আলোর সর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর

আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলমল তোমায় দিলাম
এই খাতার ভাজে গাছের পাতার নাম

এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যাথার নীল
তুমি অন্যমনে একলা পাখির ঝিল

আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলমল তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম

এইটা তোমার গান
ঐ আঁচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রান
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান
Stream naživo