Chandrabindoo

Muhurtora

ঐতো তোমার হাতের মুঠোয়
চোঁখের পলক রাখা
আলতো ঘুমে দু ঠোট ছুঁয়ে
ইচ্ছে মেলে পাখা
ঐতো সুখের অবাধ্য মন
কাঁপছিল অকারণ
একই আদর মাহভাদ
একই তো উচ্চারণ

এক মুহূর্ত যায়
এক মুহূর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন যেমন
ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আচর
কে থমকে দাঁড়ায়
পুরনো পাড়ায়
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি

ঐতো তোমার ঘাসের বিকেল
দুলছে ঝুলন সাঝে
নরম চোঁখে ছুড়ছে ধুলো
প্রেমিক তিরন্দাজে

এক মুহূর্ত যায়
এক মুহূর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন যেমন
ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আচর
কে থমকে দাঁড়ায়
পুরনো পাড়ায়
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি

মিঠে পাতার
পিঠে আঙুল
ছিটে রুমাল লাজুক
গালচে ছাতায়
লালচে চিবুক
কালচে চুমুতে সাজুক

মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি

সেইতো তুমি কাঁদছ আবার
সবাই যেমন কাঁদে
এমন কষ্ট হয়না ছাপা
স্থানীয় সংবাদে
ঐতো আঘাত একলা টি ছাদ
নিষ্কালো সমঝোতা
পাতায় পাতায় উল্টানো রঙ
অমর চিত্রকথা

এক মুহূর্ত যায়
এক মুহূর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন যেমন
ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আচর
কে থমকে দাঁড়ায়
পুরনো পাড়ায়
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি
মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী
মুহূর্ত আমি তোমাকেও কিছু চিনি
Stream naživo