Chandrabindoo

Thak barong

এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
দেখো ঝুল খাওয়া কানা দোকান
পাশ ফিরে মরে যাওয়া জলযান
তার রোদজ্বলা ঘাসে, পাখি আসে।

এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং

ছাই রঙে
ঝরছে ক্লান্ত চোখ
এলোচুলে রাতের শুকনো পাতা চুপ
নিভে গেলো আঁচলের ঘ্রাণ, যেমন, হারায় চিঠি
তার ছটফটানো ভ্রূন, পাবে বেলুন
এই গর্তময় শরীর, কোজাগরীর।

তাজা লোফারের শীষের বিষ,
উঠে গিয়ে কেন্নো-কে পীষে দিস
তারো কাক-স্নান এর প্রহর, হবে অঝর।

এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং

কাজলতল, দোষের ছোপ
বুড়ো গলি পেটের শ্বাস
মিনে করা তৃণের কাজ
দুরে বিয়ে হওয়া বেসুরো বোন
সখী পেলো শৈশবের মৃদু কোণ
তার শানভাণ্গা হৃদয়, পোয়াতি হয়।

এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং
সে যে হাওয়াদের মতো, অবিরত... ও...ও...
এই এবড়ো খেবড়ো রঙ, থাক বরং

By Somrat Chowdhury
somrat.che@gmail.com
Stream naživo