Wisin & Yandel

Sensación

হাত বাড়িয়ে আকাশ পানে
ছুঁয়ে দেখি স্বর্গটাকে
বন্ধ চোখে অন্ধকারে
ভাবতে থাকি স্বপ্নটাকে
একলা আমি বহুদূরে
স্তব্ধতা আর বিষণ্ণতায়
ছুটতে থাকি অজানাতে
নতুন কোন সুরের খুঁজে

আঁধার রাতে তারার মত
ছিটকে পরে স্বপ্নগুলো
এলোমেলো এদিক সেদিক
ছড়িয়ে থাকে আমার অতীত
ব্যাস্ত দিনে দুপুর বেলা
খেলছে সবাই জীবন খেলা
ছোটাছুটি চারিদিকে
মিছে মিছে সারাবেলা
কোন একদিন সকাল বেলা
তাকিয়ে দেখি সূর্যটাকে
হঠাৎ করেই কেমন যেনো
খুব অচেনা লাগতে থাকে
মনের মাঝে যুদ্ধ চলে
স্বপ্ন কিনা বাস্তবতা
আছি আমি কোন জগতে
খুজতে গিয়ে ভাবনা হারায়
সবই আমার সুপ্ত মনের ভাবনা
বাস্তবতায় জানি যাবে মিলিয়ে
সবই শুধু ব্যাস্তধারায় হারিয়ে
ভ্রান্ত আমি তোমাকে না পেয়ে

হৃদয় খুলে গাইব গান
ভাবছি তবু প্রতিদিন
সুর আছে কথা নেই
খুজছি কথা রাত্রি দিন
একলা বসে ছাদের ঘরে
হঠাৎ করেই উদাসীন
লিখছি কথা গানের খাতায়
দুঃখ যদি হয় বিলীন

কোন একদিন সকাল বেলা
তাকিয়ে দেখি সূর্যটাকে
হঠাৎ করেই কেমন যেনো
খুব অচেনা লাগতে থাকে
মনে মাঝে যুদ্ধ চলে
স্বপ্ন কিনা বাস্তবতা
আছি আমি কোন জগতে
খুজতে গিয়ে ভাবনা হারায়
সবই আমার সুপ্ত মনের ভাবনা
বাস্তবতায় জানি যাবে মিলিয়ে
সবই শুধু ব্যাস্তধারায় হারিয়ে
ভ্রান্ত আমি তোমাকে না পেয়ে

ও . ও. ভ্রান্ত আমি
Stream naživo